দীর্ঘদিন পর ইউক্রেন থেকে শস্যবাহী জাহাজ আফ্রিকায়

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৪:৩৬ পিএম

ইউক্রেন থেকে শস্যবাহী প্রথম জাহাজ আফ্রিকায় পৌঁছেছে।

এবছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর দীর্ঘদিন ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ ছিল। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মত জিবুতিতে লোহিত সাগরের একটি বন্দরে শস্যের প্রথম চালান পৌঁছেছে। বিবিসির খবর।

এমভি ব্রেভ কমান্ডার নামের ওই জাহাজটিতে ২৩ হাজার টন গম নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি ইথিওপিয়ায় যাবে। কৃষ্ণ সাগর থেকে যাত্রা করে আফ্রিকায় পৌঁছাতে জাহাজটির দুসপ্তাহ সময় লেগে গেছে।

আরও পড়ুন: দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬০ লাখ আফগান: জাতিসংঘ

জাতিসংঘের খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, জিবুতি থেকে গম প্যাকেটজাত করে স্থলপথে ইথিওপিয়ায় যেতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যাবে। সেখানকার প্রায় ২ কোটি মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন।

এই চালানের জন্য অর্থ প্রদান করেছে ডব্লিউএফপি। কারণ সংঘাত ও খরার কারণে উদ্বাস্তু এবং বাস্তুচ্যুত লোকদের জন্য প্রয়োজনীয় সহায়তার যোগান কমতে শুরু করেছে। এই যুদ্ধের আগে ইউক্রেন এবং রাশিয়া থেকেই তিন চতুর্থাংশ খাদ্য সহায়তা পেয়েছে সংস্থাটি।

এদিকে যুদ্ধের মধ্যেই তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেন।


একাত্তর/এআর

আসন্ন তীব্র শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক নজিরবিহীন ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর