বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতির ভবনের প্রধান ফটকের সামনে গাড়ি থেকে নামছেন। এখানেই তাকে ভারত সফরের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো এবং গার্ড অব অনার দেয়া হয়।

চারদিনের ভারত সফরের দ্বিতীয় দিন ছয় সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম গ্রহণ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রাঙ্গণে গার্ড অব অনারের সময় সালাম গ্রহণ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের ভারত সফরে হায়দারাবাদ হাউস নামে পরিচিত এই ভবনে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

ছয় সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে গার্ড অব অনার পরিদর্শন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের ভারত সফরে হায়দারাবাদ হাউস নামে পরিচিত এই ভবনে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন হায়দারাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে করমর্দন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাষ্ট্রপতি ভবনেই শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

ছয় সেপ্টেম্বর নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে উপস্থিত অতিথিদের উদ্দেশে হাত নাড়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা ভারত সফরে রয়েছেন।

ছয় সেপ্টেম্বর নয়াদিল্লির রাজঘাটে মাহাত্মা মোহননদাস করমচাঁদ গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজঘাটের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ভবনে যান নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দিতে।
একাত্তর/এসি
