জলবায়ু পরিবর্তনে একক কারণ দেখছেন না বিশেষজ্ঞরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২৯ পিএম

বিরূপ আবহাওয়ায় বিপর্যস্ত বিশ্বের অনেক দেশ। খরা-বৃষ্টি-তাপদাহের চরম রূপ দেখছে পৃথিবী। কোন মহাদেশই এর থেকে বাইরে নেই। দেশে দেশে এখন দুর্যোগের ঘনঘটা।

এই যেমন পাকিস্তানে অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা। এমন বন্যা অতীতে দেখা যায়নি দেশটিতে। আবার অস্ট্রেলিয়ায় নজিরবিহীন বৃষ্টি আবার তীব্র গরম।

রেকর্ড তাপমাত্রা ইউরোপ জুড়ে। পুড়ছে জনপদ, পুড়ছে বনাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের জন্য কোনো একক কারণকে দায়ী করা ঠিক নয়।

বরং, প্রতিটি ঘটনাই জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনশীলতার সংমিশ্রণ। যা সামনের সময়ে পৃথিবীকে আরও বিপন্ন করেই তুলবে, যদি না লাগসই ব্যবস্থা নেয়া না হয়।

সম্প্রতি বন্যায় বিপর্যস্ত গোটা পাকিস্তান। অতীতের প্রতিটি সীমা, প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা। আক্ষরিক অর্থেই দেশটির এক-তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়।

শুধু পাকিস্তানই নয় বিশ্বের বেশিরভাগ অংশের মানুষ এ বছর চরম আবহাওয়া সহ্য করছে। বছরের প্রথম দিকে, অস্ট্রেলিয়ায় নজিরবিহীন বৃষ্টি হয়। গরমেও হাঁসফাঁস অবস্থা হয়।

গত মে মাসে রেকর্ড বৃষ্টিপাতের ফলে ব্রাজিলে বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটে। এতে একশ জনের বেশি মানুষ প্রাণ হারায়।

গ্রীষ্মের মধ্যে পূর্ব আফ্রিকা চতুর্থ বছরের মতো খরার কবলে পড়ে। ইউরোপ জুড়ে তাপমাত্রার রেকর্ড ভাঙে নদীগুলো ৫০০ বছরের যে কোনো সময়ের চেয়ে বেশি শুকিয়ে গেছে।

চীনের বেশিরভাগ অংশজুড়ে ৭০ দিনের মতো তাপমাত্রা নিয়মিতভাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিলো। সেখানেও বহু নদীর পানি বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে।

লন্ডন ইম্পেরিয়াল কলেজের জলবায়ু বিজ্ঞানী ক্যারোলিন ওয়েনরাইট বলেছেন, কোন একক কারণে নয়, প্রতিটি ঘটনাই জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনশীলতার সংমিশ্রণ।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি পরোক্ষভাবে শনাক্ত করা যেতে পারে, কারণ এ বছরের শুরুতে হিমালয়ে উচ্চ তাপমাত্রার ফলে হিমবাহের গলে যাওয়াকে দ্রুত করছে।

আরও পড়ুন: মোমেন থাকবেন কি না এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: কাদের

নদীগুলোর প্রবাহ বেড়ে যাওয়ার এটিও একটি কারণ। একই সাথে বায়ুদূষণ, যা বায়ু সঞ্চালনের ধরণকে জটিল করে তোলায় এরও প্রভাব থাকতে পারে আবহাওয়ার এই বৈরি আচরণে।

বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহাসিকভাবে দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী ধনীরা। এ বছরের চরম আবহাওয়ার দায়ভার কে নেবে, তা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনার কোন বিকল্প নেই।


একাত্তর/আরএ

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
আজ বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সুরক্ষা ও সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের সরাসরি ঝুঁকিতে রয়েছে বিশ্বের প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষ। যা বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ।
জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির রুদ্র রূপ দেখছে পৃথিবী। বৈরী আর বিরূপ আবহাওয়ায় টালমাটাল গোটা বিশ্ব।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর