হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:০১ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে বিমান প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শ্লোগান দেয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রানীগাও ইউনিয়ন ছাত্রলীগের ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনও।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্মেলনের শুরুতে ছাত্রলীগের দুই পক্ষ বিভক্ত হয়ে এক পক্ষ বিমান প্রতিমন্ত্রী এবং অপর পক্ষ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের নামে শ্লোগান দেয়। এক পর্যায়ে এই শ্লোগানকে কেন্দ্র করে উভয়পক্ষ মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এসময় সম্মেলনস্থলে নেতাকর্মীরা দিক-বিদিক ছুটাছুটি করেন। এর এক পর্যায়ে উভয় পক্ষ একে অপরের ওপর চেয়ার নিয়ে হামলা চালায়। ভাংচুর করা হয় বেশ কিছু চেয়ার।   

পরবর্তীতে পুলিশ ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন: বগুড়ায় সিলিং-ফ্যানে ঝুলন্ত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, সম্মেলনস্থলে যারা মারামারিতে লিপ্ত হয়েছেন তাদেরকে শনাক্ত করা হবে এবং কোনো  অবস্থাতেই তারা নতুন কমিটিতে স্থান পাবেন না।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্মেলন অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে সেখানে তেমন বড় কিছুই ঘটেনি।


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে বাসার মালামালবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর