২১ বছরেও শেষ হয়নি আমেরিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৩ পিএম

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। ইতিহাসে দিনটি নাইন ইলেভেন নামেই পরিচিত। ২১ বছর আগের এই দিনের আমেরিকাতে চালানো হয়েছিলো ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী হামলা। 

সেদিন নিউইয়র্কের টুইন টাওয়ারসহ চারটি স্থানে ভয়াবহ বিমান হামলা চালায় আল কায়দা। এর পরপরই শুরু হয় আমেরিকার ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’। 

হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এতে তালেবান সরকারের পতন হয়। যদিও সেই তালেবান আবারও ফিরেছে কাবুলের মসনদে।

রোববার (১১ সেপ্টেম্বর), ২১ বছর আগের নাইন ইলেভেন হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। 

ওই হামলায় নিহতদের স্মরণে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকা, পেনসিলভেনিয়া পার্ক ও পেন্টাগনে নানা আয়োজন করা হয়েছে।

ওই দিন বিমান দিয়ে হামলা চালানো হয় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ভবনে। প্রথম বিমানটি আঘাত হানে নর্থ টাওয়ারে। দ্বিতীয় বিমানটি সাউথ টাওয়ারে। 

image


দুটি ভবনেই আগুন ধরে যায়। ভবন দুটির ওপর তলায় মানুষজন আটকা পড়ে যান। শহরের আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। দুটি টাওয়ার ভবনই ছিল ১১০ তলা। 

মাত্র দুই ঘণ্টার মধ্যে দুটি ভবনই বিশাল ধুলার ঝড় তুলে মাটিতে ভেঙে গুঁড়িয়ে পড়ে। ঘটনায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান।

দুই দশক আগের ওই হামলায় জড়িত চারটি বিমান ছিনতাইকারী ১৯ জন আল কায়েদার মধ্যে ১৫ জনই সৌদি আরবের নাগরিক ছিলেন। 

তবে, ৯/১১ হামলায় সৌদি আরবের সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক থাকলেও সৌদি সরকার বরাবরই এই হামলায় কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

image


ধারণা করা হয়, হামলাকারীদের আর্থিক মদদ দিয়েছিলো ওসামা বিন লাদেনের সংগঠন আল-কায়েদা। এরপর লাদেনকে নির্মূল করতে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। 

বিশেষজ্ঞরা বলছেন, নাইন ইলেভেনের ঘটনার পর ‘শত্রুদের’ বিরুদ্ধে মার্কিনীদের যে যুদ্ধ শুরু হয়েছে তা আজও চলছে। 

ওসামা বিন লাদেনের যে ছোট বাহিনী আফ্রিকায় মার্কিন দূতাবাসে হামলা ও ইয়েমেনের এডেন বন্দরে মার্কিন যুদ্ধজাহাজে বোমা ফেলেছিল তারাই টুইন টাওয়ারে হামলা চালায়। 

বলা হচ্ছে, এসব হামলা চালিয়ে আমেরিকাকে যুদ্ধে যেতে বাধ্য করিয়েছিলো লাদেন। কিন্তু, ২০ বছর যুদ্ধ করে ক্লান্ত হওয়ার পরও তা চালিয়ে যেতে হচ্ছে।

এই দীর্ঘ বছরগুলোয় প্রেসিডেন্ট বুশ থেকে শুরু করে ট্রাম্প পর্যন্ত সবাই এমন বিরক্তিকর যুদ্ধের শেষ চেয়েছিলেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা সরালেন। 

image


যে যুদ্ধের শুরুটা মার্কিনীদের নিয়ন্ত্রণে ছিল তার শেষটা তাদের নিয়ন্ত্রণের বাইরেই রয়ে গেছে। আল কায়েদার শীর্ষ নেতাদের একে একে হত্যা করা হয়েছে। অনেকে বন্দি আছেন।

আরও পড়ুন: রুশদের হটিয়ে বিশাল এলাকা উদ্ধার করলো ইউক্রেন

গত জুলাইয়ে মার্কিন সেনাদের ড্রোন হামলায় আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি নিহত হন। তবুও যুদ্ধ শেষ হলো না। 

এখন বিশ্বব্যাপী তাদের আইএস ও অন্য সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যার অর্থ প্রতিদিনই যুদ্ধ করতে হচ্ছে আমেরিকাকে। যা শেষ হবার কোন লক্ষণ নেই। 

একাত্তর/এসজে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর