পুতিন-মোদি বৈঠক শুক্রবার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৮ পিএম

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার কাজাখস্তান পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে পৌঁছেছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে মোদির।

ক্রেমলিন সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, খাদ্য ও বাণিজ্য-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন পুতিন-মোদি। 

যদিও মোদি-পুতিন বৈঠক নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক হবে কিনা, সে বিষয়েও নিশ্চিত কিছু জানা যায়নি। 

তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আসিম ইফতেখার জানিয়েছেন, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে মোদির আলাদাভাবে কোনো বৈঠক হবে না। 

অন্যদিকে পুতিনের জন্য শীর্ষ সম্মেলনটি দেখানোর একটি সুযোগ যে, রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা যাবে না। এমন সময় এই সম্মেলন হচ্ছে যখন মস্কো বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

পুতিন বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে, তারপর শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তুর্কি নেতা রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে বৈঠক করবেন।

উল্লেখ্য, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান এবং প্রাক্তন সোভিয়েত আমলের মধ্য এশিয়ার দেশগুলো অর্থাৎ কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের নিয়ে এসসিও গঠিত হয় ২০০১ সালে।


একাত্তর/আরবিএস    

প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় বহুল প্রতিক্ষীত দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক সময়ে দুই...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর