কটুকথা শোনা কৃষ্ণার পরিবার এখন বুক ফুলিয়ে আনন্দে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

মেয়েদের জয়ে দেশ যখন আনন্দে ভাসছে, তখন এর ব্যতিক্রম হয়নি ফাইনালে দলের হয়ে দুটি গোল করার কৃষ্ণার পরিবারেও। কৃষ্ণার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামেও এখন উথালপাথাল আনন্দ। তবে থেকে গেছে একটি আক্ষেপ। বাড়িতে বিদ্যুৎ না থাকায় মা খেলা দেখতে পারেননি। তবে বাবা খেলা দেখেছেন অন্য গ্রামে গিয়ে।

কথা হয় হিমালয়ের চোখে চোখ রেখে বিশ্বের বুকে বাংলাদেশের চিহ্ন এঁকে দেওয়া কৃষ্ণার রত্নগর্ভা মা নমিতা রানী সরকার ও বাবা বাসুদেব সরকারের সঙ্গে।

image


মা নমিতা বলেন, বাড়িতে বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে পারিনি। খেলা শেষ হওয়ার পর প্রতিবেশীরা এসে খবর দিয়েছে। তিনি কৃষ্ণাসহ পুরো দলের জন্য দেশবাসীর আছে আশীর্বাদ চেয়েছেন।

বাবা বাসুদেব সরকার বলেন, মেয়ে যখন প্রথম দিকে মাঠে খেলতে যেতো, তখন অনেক কটুকথা সহ্য করতে হয়েছে। তবে যারা সেদিন সমালোচনা করেছিলেন, তারাই এখন প্রশংসা করছেন- এটা বড়ো আনন্দের। 

image


তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় আমি পাশের গ্রামে গিয়ে খেলা দেখেছি। এলাকার মানুষও খুব উপভোগ করেছে। অনেকেই আনন্দে শুভেচ্ছা জানাতে আসছে। কৃষ্ণা যেন দেশের জন্য আরও গৌরব বয়ে আনে সবাই সেই আশীর্বাদ করবেন। 

এদিকে কৃষ্ণার মাকে কিছুদিন আগে রত্নগর্ভা সম্মাননা দেয়া হয়েছে। কৃষ্ণা শুধু গোপালপুর কিংবা টাঙ্গাইল জেলার নয়, সারা দেশের গর্ব। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তার উত্থান শুরু হয়। দেশে ফেরার পর তাকে একটি সংবর্ধনা দেয়া হবে -এমনটি জানিয়েছে স্থানীয় প্রশাসন।

image


উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ৩-১ ব্যবধানে জিতে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেন মেয়েরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ ভাসছে আনন্দের জোয়ারে। কৃষ্ণা রাণী সরকারের জোড়া গোলে হিমালয় কন্যারা পরাজিত হয়।


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর