ইয়াবা বিক্রির টাকা নিয়ে পালালো কারারক্ষী, সহযোগী আটক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ পিএম

রাজবাড়ী জেলা কারাগারের সামনে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

এসময় ইয়াবা বিক্রির ৪০ হাজার টাকা নিয়ে কারারক্ষী দৌড়ে কারাগারের মধ্যে চলে যান। 

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটেছে। 

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষী শামীম ও তার সহযোগী আশরাফুজ্জামান ইয়াবা বিক্রির জন্য কারাগারের সামনে অবস্থান করছে। 

এই সংবাদের ভিত্তিতে অভিযান চালালে কারারক্ষী শামীম ইয়াবা বিক্রির চল্লিশ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ডিবি পুলিশের সদস্যরা তাকে জাপটে ধরলে শামীম গায়ের গেঞ্জি ও জুতা খুলে দৌড়ে কারাগারের ভিতরে প্রবেশ করে।

আরও পড়ুন: জামালপুরে সমকামিতার অভিযোগে চার তরুণীকে পুলিশে সোপর্দ

ওসি আরও জানান, এসময় শামীমের সহযোগী আশরাফুজ্জামানকে আটক করা হয়। প্রকাশ্যে স্থানীয়দের সামনে তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ চলমান রয়েছে। 

তবে এ বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেলার ও জেল সুপারের সাথে মুঠোফোনে ও সরাসরি কথা বলতে চাইলেও তারা সাংবাদিকদের দুই ঘণ্টা অপেক্ষায় রেখে আর কথা বলতে রাজি হননি।

একাত্তর/এসজে
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর