ইজিয়ামে আরও দুই গণকবরের সন্ধান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২০ পিএম

রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিয়াম শহরে আরও দুটি গণকবরের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন এসব গণকবরে শত শত লাশ আছে।

রোববার রাতে সিবিএস নিউজকে দেয়া ওই সাক্ষাতকারে জেলেনস্কি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখে দেশটিকে চাপে রাখারও আহ্বান জানিয়েছেন।

চলতি মাসে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণে উত্তর-পূর্ব ইউক্রেন থেকে রুশ সেনারা সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘর্ষ চলছেই। এরই মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।

রুশ সেনারা সেখানে শত শত মানুষকে মাটি চাপা দিয়ে রেখেছে বলে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।


একাত্তর/আরবিএস   

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর