সব বিভাগের পর ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৮ পিএম

ঢাকা মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে, এবার দেশের আট বিভাগে গণসমাবেশ করার কর্মসূচি দিয়েছে বিএনপি। বিভিন্ন মহানগরে গণসমাবেশ শেষে ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। 

বুধবার, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৬ সেপ্টেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি।

মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, চলমান আন্দোলনে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদ,  খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ৮ অক্টোবর হতে সারাদেশে বিভাগীয় গণ-সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। 

তিনি জানান, ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি।

এছাড়াও আব্দুর রহিম, নূরে আলম, শাওন, শহিদুল ইসলাম শাওন ও আব্দুল আলিমের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৬ অক্টোবর দেশের সব মহানগর পর্যায়ে শোভাযাত্রা করবে দলটি। আর ১০ অক্টোবর সব জেলা পর্যায়ে শোকযাত্রা করা হবে বলে জানান বিএনপির মহাসচিব।

তিনি বলেন, বিএনপির সভায় অনির্বাচিত সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে আরও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে পদত্যাগ করতে হবে। সরকারের পদত্যাগের আগেই নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলোতে জনসম্পৃক্ততা বেড়েছে দাবি করে মির্জা ফখরুল আরও বলেন, আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাই, এটাই সবচেয়ে বড় জিনিস। জনগণকে সম্পৃক্ত করে প্রচণ্ড গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে চাই।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান মির্জা ফখরুল। এ সময় তিনি হামলাকারীদের বহিষ্কার ও নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাবি ভিসির অপসারণ দাবি করেন।

তিনি বলেন, জনগণের মধ্যে দাবি উঠেছে, এই সরকারের পতন হওয়া উচিত। সব হামলার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া উচিত। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে পদত্যাগ করতে হবে। 

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় সব পদ হারালেন আওয়ামী লীগ নেতা

করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় সরকারের সক্রিয় উদ্ধার তৎপরতা না থাকায় তীব্র জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে নিখোঁজদের উদ্ধার ও ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তিনি।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর