শাকিব খানকে নিয়ে নতুন করে গুঞ্জন!

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৩:৪৮ পিএম

দেশজুড়ে এখন আলোচনা তুঙ্গে শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে ও সন্তান। নায়ক শাকিব ও নায়িকা বুবলী দু’জনই নিজেদের সন্তানের খবর এক সঙ্গে সামনে এনেছেন, দিয়েছেন স্বীকৃতি।

এনিয়ে আলোচনার রেশ কাটতে না থাকতেই শাকিব খানকে ঘিরে আরো একটি গুঞ্জন হওয়ায় ভেসে বেড়াচ্ছে। হাওয়া থেকে পাওয়া খবর বলছে, নায়িকা পূজা চেরির প্রেমে মজেছেন শাকিব।

ঢাকাই ফিল্মী দুনিয়াতে একন কান পাতলেই শোনা যাচ্ছে এ প্রজন্মের নায়িকা পূজা চেরি শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

image


গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেন পূজা চেরি। এই সিনেমার শুটিংয়ের সময় কাকাকাছি আসেন শাকিব-পূজা।

এর পরেই ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন। আমেরিকাতে থাকার সময় শাকিব তার সিনেমায় পূজা চেরিকে নেয়ার জন্য জোর চেষ্টা চালিয়েছেন। অনেকের কাছে অনুরোধও করেছেন।

আরও পড়ুন: ভাই পেলো আব্রাম খান জয়

নানা মাধ্যমে এনিয়ে গুঞ্জন রটে যায়। এমনও শোনা গেছে, পূজাকে কেন্দ্র করে কিছুদিন ধরেই শাকিব ও বুবলির মধ্যে ঝামেলা চলছিলো।

কোন এক ঘটনায় শাকিবের বাড়িতে পূজার সঙ্গে মুখোমুখি হয়েছিলেন শবনম বুবলী। তাদের মধ্যে কথা কাটাকাটিও। এরপরই শাকিব-বুবলির সম্পর্কের অবনতি ঘটে।

image


ঢাকাই সিনেমার সংশ্লিষ্টরা অনেকেই জানিয়েছেন, শাকিব-বুবলী এখন আর একসঙ্গে থাকছেন না। তবে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে কিনা, সেটি নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

এই দুই তারকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘লিডার: আমিই বাংলাদেশ’’ সিনেমার শুটিং হবার আগেই শাকিব-বুবলী দম্পতির বিচ্ছেদ হয়েছে।

উল্লেখ্য, শাকিবের প্রথম স্ত্রী আরেক অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

image


অপু সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসার পরপরই ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। বিচ্ছেদের পর শাকিবের ছেলে জয় মায়ের সঙ্গেই আছেন।


একাত্তর/আরএ

নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর