মিয়ানমারে জাপানি চলচ্চিত্র নির্মাতার ১০ বছরের জেল

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৪:১৯ পিএম

রাষ্ট্রদ্রোহিতা ও যোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি সামরিক আদালত। 

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে জান্তা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে ছবি ও ভিডিও তোলার পর অভিযুক্ত টরু কুবোতাকে (২৬) গত জুলাই মাসে গ্রেপ্তার করা হয়েছিল।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

কুবোতার বিরুদ্ধে অভিযোগ, তিনি অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। একইসঙ্গে ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উসকে দিয়েছেন। 

চলচ্চিত্র নির্মাতার আইনজীবীর বরাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার (৫ অক্টোবর) কুবোতাকে রাষ্ট্রদ্রোহে তিন বছর এবং টেলি যোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে আরও ৭ বছরের সাজা প্রদান করা হয়েছে। আর অভিবাসন আইন লঙ্ঘনের শুনানি আগামী ১২ অক্টোবর ধার্য করেছে আদালত।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কুবোতার মুক্তির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে এবং পাশপাশি আইনি লড়াইও চলবে।

এদিকে তারা মুক্তির দাবিতে জাপান ও মিয়ানমারে বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ। 

আরও পড়ুন: গ্যাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতের কাশির সিরাপ নিয়ে সতর্কতা

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নেতা অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে শুরু হয় জনতা বনাম জান্তা লড়াই।

অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনী হাতে প্রায় দুই হাজার তিনশ' মানুষ নিহত হয়েছে। রাজনৈতিক বন্দীদের সহায়তা সংস্থাগুলোর মতে, এখনও প্রায় ১২ হাজারের বেশি মানুষ আটক রয়েছে।


একাত্তর/আরবিএস 

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে ২০১১ সালে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একঝাঁক তারকা প্রার্থী দিয়ে চমক সৃষ্টি করেছিল। সেই পরীক্ষায় আনকোরা মুখগুলো রাজনীতির মাঠে বেশ সফলও...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর