পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের ময়দানে তারকার মেলা

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে ২০১১ সালে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একঝাঁক তারকা প্রার্থী দিয়ে চমক সৃষ্টি করেছিল। সেই পরীক্ষায় আনকোরা মুখগুলো রাজনীতির মাঠে বেশ সফলও হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারের নির্বাচনেও শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি এবং বামজোটও বিনোদন ও ক্রীড়া জগতের পরিচিত মুখদের নির্বাচনী ময়দানে নামিয়েছে।


মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকায় এবারও বিনোদন দুনিয়ার দাপট লক্ষ্য করা গেছে। সোনারপুর কেন্দ্রে অভিনেত্রী লাভলী মৈত্র, বরানগরে সায়ন্তিকা ব্যানার্জি, মানিকতলায় শ্রেয়া পান্ডে এবং করিমপুরে জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী লড়ছেন। পরিচালকের চেয়ার ছেড়ে ব্যারাকপুর থেকে ভাগ্য পরীক্ষায় নেমেছেন রাজ চক্রবর্তী। গ্ল্যামার জগতের বাইরেও রাজারহাট-গোপালপুর কেন্দ্রে সংগীতশিল্পী অদিতি মুন্সি ও চন্দননগরে ইন্দ্রনীল সেন রয়েছেন। এছাড়া প্রাক্তন ক্রিকেটার শিব শংকর পাল এবং ফুটবলার বিদেশ বসুর মতো ক্রীড়া ব্যক্তিত্বদেরও প্রার্থী করেছে তৃণমূল।


মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হেঁটেছে বিজেপিও। গেরুয়া শিবিরের তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন শিবপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষ, শ্যামপুরে হিরণ চট্টোপাধ্যায় এবং যাদবপুরে অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। রূপালি পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ রূপা গাঙ্গুলী লড়ছেন সোনারপুর দক্ষিণ থেকে। এছাড়া সংগীতশিল্পী অসীম সরকার হরিণঘাটা থেকে এবং প্রাক্তন পেসার অশোক দিন্দা ময়না কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন। যদিও বামদলগুলি এই সেলিব্রিটি সংস্কৃতিতে কিছুটা পিছিয়ে থাকলেও কৌশলী প্রার্থী নির্বাচনে নজর কেড়েছে।

রাজনৈতিক মহলে তারকা প্রার্থীদের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও প্রচারের ময়দানে তাদের দাপট চোখে পড়ার মতো। বছরের অন্য সময়ে এই তারকাদের সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে দেখা গেলেও, নির্বাচনের এই দিনগুলোতে তারা হয়ে যান ঘরের মানুষ। মেকআপ ছেড়ে তপ্ত রোদ আর বৃষ্টি উপেক্ষা করে তারা বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

সাধারণ মানুষের মধ্যে তারকাদের নিয়ে এক ধরনের সুপ্ত ক্ষোভ থাকলেও, প্রিয় নায়ক বা নায়িকাকে চোখের সামনে দেখে সেই ক্ষোভ অনেকটাই উচ্ছ্বাসে রূপ নেয়। ভোটারদের মধ্যে তারকাদের সাথে হাত মেলানো বা সেলফি তোলার যে তীব্র আকাঙ্ক্ষা দেখা যায়, রাজনৈতিক দলগুলো মূলত সেই আবেগকে পুঁজি করেই তাদের প্রার্থী করে। বিশ্লেষকদের মতে, ভোটারদের এই প্রাথমিক আবেগ ও সান্নিধ্যই অনেক সময় তারকা প্রার্থীদের জয়ের পথ প্রশস্ত করে দেয়। শেষ পর্যন্ত এই গ্ল্যামারের ম্যাজিক ব্যালট বক্সে কতটুকু প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

এআরএস
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর