খেরসনের পরিস্থিতি 'খুবই জটিল': রুশ কমান্ডার

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১:২২ এএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খেরসনের পরিস্থিতি গুরুতর এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনে নিযুক্ত নতুন রুশ কমান্ডার। 

কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন বলেন, খেরসন অঞ্চলের পরিস্থিতি "খুব জটিল" হয়ে উঠেছে। ইউক্রেনীয় সেনারা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলকে ফিরিয়ে নেওয়ার জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে এ অঞ্চলে সংঘর্ষ বেড়েছে। মস্কো কয়েক সপ্তাহ ধরে এখানকার বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া২৪'কে দেয়া সাক্ষাতকারে সের্গেই দাবি করেন, ইউক্রেনীয় সেনারা হিমার্স (উচ্চপ্রযুক্তির হালকা রকেট লঞ্চার) ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। 

তিনি বলেন, ইউক্রেনের রকেট হামলায় খেরসনের আন্তোনিভস্কি ব্রিজ এবং কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শহরের মূলে কেন্দ্রে যান চলাচল বন্ধ হওয়ায় সেখানে খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো যাচ্ছে না।

তবে তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনী সর্বোপরি খেরসনের জনগণের নিরাপদ স্থানান্তর নিশ্চিত করবে।

image


আরও পড়ুন: আট ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কো। অভিযানের প্রথম দিকেই খেরসন দখলে নেয় রাশিয়া। কিন্তু গেলো কয়েক সপ্তাহে পাল্টা হামলা চালিয়ে খেরসনের বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করে ইউক্রেন। ফলে এ অঞ্চলে বেড়েছে হামলা-পাল্টা হামলা।  


একাত্তর/আরবিএস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর