পুনরায় প্রধানমন্ত্রী পদে লড়তে পারেন জনসন

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১২:০১ পিএম

চাপের মুখে লিজ ট্রাসের পদত্যাগের পর আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হবার দৌড়ে ফিরতে পারেন বরিস জনসন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) লন্ডনের ডেইলি টেলিগ্রাফ ও দ্য টাইমস রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। 

তাদের প্রতিবেদনে জানা যায়, নেতৃত্বের লড়াইয়ে বরিস জনসন নামবেন বলে মনে হচ্ছে। বরিস জনসন আবারও দায়িত্বে ফিরতে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে দ্য টাইমস বলছে, জনসন বিশ্বাস করেন এটি জাতীয় স্বার্থ।

আরও জানা গেছে, আগেরবার লিজ ট্রাসের কাছে প্রতিযোগিতায় হেরে যাওয়া ঋষি সুনাকও এই পদের জন্য খুব বেশি আগ্রহী। 

ব্রিটিশ সরকারের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে ট্রাসের পদত্যাগে চাপ সৃষ্টি করেন দলীয় একাধিক আইনপ্রণেতা। আইনপ্রণেতারা একমত হয়েছেন আগামী সপ্তাহের মধ্যে নেতৃত্বের নির্বাচন হবে।

পদত্যাগের সময় লিজ ট্রাসও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে লিজ ট্রাস বলেন, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতার সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়েছিলেন। যে প্রতিশ্রুতি দিয়ে কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদে এসেছেন, তা পূরণ করতে পারছেন না তিনি।

আরও পড়ুন: সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ১৫০

ক্ষমতায় এসেই অজনপ্রিয় বাজেট প্রণয়ন এবং কিছু অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন তিনি। এসব পদক্ষেপ তার দলকে বিপর্যয়ের মুখে ফেলেছে। যার ফলশ্রুতিতে এখন রাজনৈতিকভাবে টিকে না থাকতে পেরে দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন ট্রাস। ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে তিনিই সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। 


একাত্তর/জো

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই চলতি মাসের শেষেই নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দুই সন্তানের জননী হিসেবে...
দেশজুড়ে অব্যাহত ছাত্র আন্দোলন ও তীব্র রাজনৈতিক চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশক্রমে...
‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর