ইরানি ড্রোন কোম্পানি ও তিন কমান্ডারকে নিষেধাজ্ঞায় সম্মত ইইউ

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১২:২২ পিএম

ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া- এমন অভিযোগে তেহরানের তিন সামরিক কমান্ডার ও ড্রোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইইউ’র চেক প্রেসিডেন্সি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর: দ্য গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা তেহরানের কর্মকর্তাদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞায় একমত। 

ইইউ’র চেক প্রেসিডেন্সি জানিয়েছে, রাশিয়ায় ইরানের তৈরি ড্রোন সরবরাহ করা হয়েছে এবং তা ইউক্রেনে হামলায় ব্যবহার করা হয়। এ বিষয়ে ইইউ’র কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি করা হয়।

টুইট বার্তায় জানানো হয়, ইউক্রেনে ড্রোন সরবরাহের জন্য দায়ী তিন ব্যক্তির সম্পত্তি জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে চারটি ইরানি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও বৃদ্ধির জন্য প্রস্তুত ইইউ। ওই প্রতিষ্ঠানগুলোর ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।

আরও পড়ুন: পুনরায় প্রধানমন্ত্রী পদে লড়তে পারেন জনসন

এদিকে, ইরান অবশ্য ড্রোন সরবরাহের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। রাশিয়াকে কোনও অস্ত্রই তারা দেয়নি বলে বিবৃতিতে জানিয়েছে তেহরান। 


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর