নারায়ণগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুন

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৪:৪৯ পিএম

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা কদমতলা এলাকায় শারমিন জুট বেলার্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় এই আগুনের সূত্রপাত ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জ তিনটি স্টেশনের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভয়াবহ এ আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গোডাউনে থাকা শ্রমিকরা জানান, সামনের গোডাউন থেকে আগুন সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

মালিকপক্ষ জানায়, শারমিন জুট বেলার্স থেকে সালাম, মহসিন কবির, গোপাল তালুকদার ও গণেশ বাবু চার মালিক মিলে গোডাউনটি ভাড়া নিয়ে পাট মজুদ করে তারা রপ্তানি করে। গোডাউনে থাকা পাট ও মেশিনারিসহ প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করেন তারা।

আরও পড়ুন: মেহেরপুরে সীমান্ত থেকে ১২০ কেজি সীসা উদ্ধার

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি ষ্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে। আগুনে কোন হতাহত ঘটেনি।   

 

একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর