দিল্লিতে উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীবাহী বিমানে আগুন

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১২:৩৩ পিএম

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে একটি যাত্রীবাহী প্লেনের ইঞ্জিনে আগুন ধরার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী প্লেনটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ ঘটনায় যাত্রীদের ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। খবর এনডিটিভির।

দিল্লি পুলিশ জানিয়েছে, উড্ডয়নের সময় এয়ারবাস এ-৩২০ প্লেনটিতে ১৮৪ জন আরোহী ছিলেন। প্লেনের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।

জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ইন্ডিগোর ৬ই-২১৩১ ফ্লাইটের ইঞ্জিনে আগুন লাগে। কিন্তু তাদের তাৎক্ষণিকভাবে নামিয়ে নেওয়া হয়নি। রাত ১১টার পরে যাত্রীরা আগুন লাগা প্লেনটি থেকে নামতে পারেন এবং মধ্যরাত নাগাদ আরেকটি প্লেনে ওঠার সুযোগ পান।

ভিডিওতে বোঝা যাচ্ছে, আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছিল। এনডিটিভি আরও জানতে পেরেছে, পাইলটরা প্লেনের ডান পাশের ইঞ্জিনে অগ্নিনির্বাপক যন্ত্রটি তৎক্ষণাৎ ব্যবহার করেননি।


একাত্তর/এআর

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর