ফিলিপাইনে আরো এক টাইফুনের আঘাত, ব্রাজিলে টর্নেডো

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয় জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪৩৭ জন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। আর ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ফুং-ওয়ং।

রোববার (৯ নভেম্বর) লুজন দ্বীপের উপকূলবর্তী এলাকা কাটানডুয়ানেসে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরে টর্নেডোতে হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের অনেকের অবস্থাই গুরুতর। ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়ারাপুয়াভা শহরও।

দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শহরটির ঘরবাড়ির অর্ধেকের বেশি ছাদ ধসে পড়েছে, পাশাপাশি বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোতে ধসে পড়া কাঠামো ও উপড়ে পড়া গাছপালায় অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

পারানার গভর্নর জানান, নিরাপত্তাবাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকাজুড়ে জরুরি উদ্ধার তৎপরতা চলছে। আর ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক মাধ্যম এক্স এ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে পারানার জনগণকে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

পারানার গভর্নর জানান, নিরাপত্তাবাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকাজুড়ে জরুরি উদ্ধার তৎপরতা চলছে। এদিকে আবহাওয়াবিদরা দেশটির দক্ষিণের সান্তা কাতারিনা ও রিও গ্রান্দে দো সুল অঙ্গরাজ্যের জন্যও মারাত্মক ঝড়ের সতর্কতা জারি করেছেন।

এদিকে ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ফুং-ওয়ং। রবিবার লুজন দ্বীপের উপকূলবর্তী এলাকা কাটানডুয়ানেসে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি। তবে ঝড়ের আগে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে অনেক পরিবারকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ফাং-ওয়ং ১ হাজার ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে। এর ফলে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া দপ্তর নিম্নাঞ্চল ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং সমস্ত নৌ কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

একাত্তর/আরএ
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর