আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া, জাপানজুড়ে সতর্কতা

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১২:৩৭ পিএম

একটি দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ নতুন করে আরও তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ধারনা করা হচ্ছে, এরমধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। 

এ ঘটনায় দক্ষিণ কোরিয়া এবং জাপানের উত্তরাঞ্চলীয় অনেক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনটির মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাতিসংঘের নির্ধারণ করে দেয়া সমুদ্রসীমা অতিক্রম করেছে। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, উ. কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে সম্ভবত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) রয়েছে।

সকালে কিশিদার কার্যালয় জাপানের মিয়াগি, ইয়ামাগাটা এবং নিগাতার উত্তর ও কেন্দ্রীয় প্রিফেকচারের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে। এসময় বাসিন্দাদের ভবন বা ভূগর্ভে আশ্রয় নিতে নির্দেশ দেয়া হয়। ওই অঞ্চলে বুলেট ট্রেন পরিষেবাও সাময়িকভাবে স্থগিত করা হয়।

ঘটনার নিন্দা জানিয়ে কিশিদা বলেন, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষোভের জন্ম দিয়েছে, যা একেবারে ক্ষমার অযোগ্য। 

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, এ উৎক্ষেপণ জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে এ ঘটনায় কোরীয় উপদ্বীপসহ পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।  

এর আগে বুধবার অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম প্রশাসন। এগুলোর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে পড়ে। 

আরও পড়ুন: বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন-ইওল এ ঘটনাকে ‘ভূখণ্ডগত সীমালঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন।  

চলতি বছরের শুরু থেকে উত্তর কোরিয়া নজিরবিহীন বিরতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। গেলো শুক্রবারও দেশটি জাপান সাগরের দিকে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর