বাস থেকে ১৪০০ কেজি জাটকা জব্দ, চালক-হেলপারের জেল

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১১:১৫ পিএম

পটুয়াখালীতে সেতুর টোল পয়েন্টে একটি যাত্রীবাহী পরিবহন বাস থেকে এক হাজার ৪০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মৎস্য বিভাগের সহায়তায় কোস্টগার্ডের সদস্যরা এ জাটকা জব্দ করেন। 

মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, মৎস্য বিভাগের সহায়তায় কোস্টগার্ডের সদস্যরা দুপুর আড়াইটায় গোপন খবরের ভিত্তিতে সেতুর টোল পয়েন্ট  থেকে লিজা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের নীচের বক্স তল্লাশি করে ২৪টি পেটির মধ্যে থেকে ওই পরিমাণ জাটকা ইলিশ উদ্ধার করে। এসময় আটক করা হয় বাসের চালক মো. রুবেল ও হেলপার রিপন শেখকে। বাসটি কুয়াকাটা থেকে পাবনা যাচ্ছিলো। 

পরে সন্ধ্যা সাতটায় পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার কুণ্ডু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষিদ্ধ জাটকা ইলিশ পরিবহনের দায়ে বাসের চালক ও হেলপারকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ওই বাসটিও জব্দ করা হয়।

মৎস্য কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, জব্দকৃত জাটকা ইলিশ জেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে পটুয়াখালীর বিভিন্ন এতিমখানা, একটি বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। 

আরও পড়ুন: কমলগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ চার ভারতীয় নাগরিক আটক

এদিকে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত আটটি বাস থেকে ৬০ মণ জাটকা জব্দ করে। এসময় আটটি গাড়ির সুপারভাইজারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে দেশে জাটকা আহরণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিপণন নিষিদ্ধ করেছে সরকার। আট মাস এই নিষেধাজ্ঞা চলবে।  


একাত্তর/জো

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও দুই নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস...
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর