খেরসন থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০:০৪ পিএম

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। 

বুধবার (৯ নভেম্বর) ইউক্রেনে রাশিয়ান সেনা কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন জানান, তাদের পক্ষে খেরসনে রসদ সরবরাহ করা আর সম্ভব নয়। 

ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে এটি রাশিয়ার জন্য একটি উল্লেখযোগ্য পরাজয় বলে ধারণা করা হচ্ছে। এর ফলে দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে রাশিয়ান সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়া হবে। 

জ্যেষ্ঠ সামরিক নেতাদের সাথে এক বৈঠকে জেনারেল সুরোভিকিন বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বিচক্ষণ কাজ হবে দিনিপ্রো নদীর পাড় ঘেঁষে একটি প্রতিরক্ষা বেষ্টনীর ধারে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। 

তিনি বলেন, 'আমরা আমাদের সেনাদের জীবন ও তাদের যুদ্ধ করার সক্ষমতাকে রক্ষা করবো। তাদেরকে পশ্চিম তীরে রাখা অর্থহীন। তাদের অনেককে অন্য ফ্রন্টে ব্যবহার করা যেতে পারে'। 

রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শোইগু এ প্রস্তাবে সমর্থন জানিয়ে সেনা প্রত্যাহার ও তাদেরকে নদী পার করার সমস্ত প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। 

খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল স্ত্রেমুসভের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই রাশিয়ার এ ঘোষণা এলো। এই সিদ্ধান্ত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 

খেরসন দখলের অন্যতম সমর্থক স্ত্রেমুসভ মাত্র ছয় দিন আগেই বলেছিলেন, রাশিয়ান সেনাদের দিনিপ্রোর পূর্ব তীরে সরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর 'দুর্ঘটনায় নিহত'

যদিও গত কয়েক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার গতি অনেকটা কমে গেছে, তারপরও দিনিপ্রো নদী পার হয়ে রাশিয়ার রসদ সরবরাহ আরও কঠিন হয়ে পড়েছে। আর এটি হয়েছে এই নদীর ওপর বেশ কয়েকটি সেতু ইউক্রেনের মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাওয়ার কারণে। 

সেনা প্রত্যাহারের আগে খেরসন শহরে থেকে কয়েক হাজার বেসামরিক নাগরিককে নৌকাযোগে অন্যত্র সরিয়ে নিয়েছে রাশিয়া। একে 'জোরপূর্বক বিতাড়ন' বলে অভিহিত করেছে ইউক্রেন। 


একাত্তর/এসজে

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর