১০ ডিসেম্বর যে ভাষায় কথা, সেই ভাষায় উত্তর: নোমান

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৩:৫৩ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল নোমান বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ সমাবেশে বাধা এলে সরকার যে ভাষায় কথা বলবে, সেই ভাষায় বিএনপি তার উত্তর দেবে। 

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে মিশন পাড়ায় একটি কমিউনিটি সেন্টারে ওই সমাবেশের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

নোমান বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুৎ সঙ্কটে দিশেহারা দেশের প্রতিটি জনগণ। তাই সরকার জনগণের আস্থা হারাচ্ছে। 

নোমান আরও বলেন, আওয়ামী লীগ বলে শাসনতান্ত্রিক ধারায় নির্বাচন হবে। যেখানে এই সরকারের আমলে জনগণ ভোট দিতে যেতে পারে না পুলিশের ধরার নিয়ন্ত্রিত। এই সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। 

আরও পড়ুন: ফরিদপুরের গণসমাবেশ মঞ্চে মির্জা ফখরুল

এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ বলেছেন, একটি কুচক্রি মহল জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে। 

সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিনসহ অন্যরা।


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর