কিশোরগঞ্জ শহরে চিকিৎসককে অপহরণের অভিযোগ

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১১:৩৩ এএম

কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার একটি কোচিং সেন্টার থেকে চিকিৎসক ডা. মির্জা কাউসারকে অপহরণের অভিযোগ উঠেছে। 

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে অজ্ঞাত লোকজন কোচিং সেন্টার থেকে বের করে একটি কালো রংয়ের মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। 

অপহৃত চিকিৎসক করিমগঞ্জের জাফরাবাদে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডা. কাউসার মেডিক্স কোচিং সেন্টারেই অবস্থান করছিলেন। তিনি এ কোচিং সেন্টারটির পরিচালক। এসময় কালো রংয়ের একটি মাইক্রোবাস থেকে নেমে অজ্ঞাত কয়েকজন কোচিং সেন্টারে এসে তার সাথে কথা বলেন। একপর্যায়ে তাকে তারা কোচিং সেন্টারের নিচে নিয়ে আসেন। এরপর একটি কালো রংয়ের মাইক্রোবাসে তুলে নেয়া হয় তাকে। এসময় পাশে থাকা অপর চিকিসক ডা. সুমন মিয়া দৌড়ে পালিয়ে যান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে থানার সামনেই সাংবাদিককে মারধর

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মুখলেসুর রহমান জানান, খবরের পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপহৃতের বাবা আবদুল হাকিম থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। অপহৃতকে উদ্ধারে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান। 


একাত্তর/জো 

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর