আশুলিয়ায় নাইটিংগেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০২:১২ পিএম

মাইগ্রেশনের দাবিতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক প্রায় ৪০ মিনিট অবরোধ করে বিক্ষোভ করছে নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। 

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার পর তারা জানতে পারেন নাইটিংগেল মেডিক্যাল কলেজের বিএমডিসির অনুমতি নেই। পরে তারা অন্যত্র মাইগ্রেশন করতে চাইলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তাদের মিথ্যা আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকে। ফলে অনিশ্চিত হয়ে পড়ে এ কলেজের ৪৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ। 

আরও পড়ুন: রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

এমন পরিস্থিতিতে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।


একাত্তর/জো 

ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হওয়ায় সোমবার (২০ এপ্রিল) সকা‌লে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ও প্রতিবাদ ক‌রে‌ছেন তারা।
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর