যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত ছয়

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০১:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার চেসাপিক শহরে ওয়ালমার্ট সুপারমার্কেটে একজন ম্যানেজার বন্দুক নিয়ে দোকানের বিশ্রাম কক্ষে প্রবেশ করেন এবং গুলি করে ছয় জনকে হত্যা করেন। নিহতরা সকলেই ওই ম্যানেজারের সহকর্মী ছিলেন বলে জানা গেছে। 

গুলিবিদ্ধ ছয় জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া ছাড়াও চেসাপিক পুলিশ জানিয়েছে, আহত আরও ছয় জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। 

আল-জাজিরা অনলাইন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে এ বন্দুক সহিংসতা ঘটেছে। এ 

স্থানীয় পুলিশ জানায়, এদিন রাত ১০টা ১২ মিনিটে তারা একটি জরুরি কল পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর কয়েক ডজন মানুষকে হতাহত অবস্থায় আবিষ্কার করে। এক সন্দেহভাজন ইতিমধ্যেই মারা গেছেন। 

চেসাপিকের পুলিশ প্রধান মার্ক সোলেস্কি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, আত্মঘাতী বন্দুকের আঘাতে হামলাকারীর মৃত্যু হয়েছে। এর পরেই একটি টুইটার পোস্টে কর্তৃপক্ষ জানায় হামলাকারীর নাম আন্দ্রে বিং, তার বয়স ৩১ বছর। 

এদিকে পুলিশ মৃতদের পরিচয় প্রকাশ করার আগে তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং ঘটনার তদন্তে কাজ শুরু করেছে। 

আরও পড়ুন: চলতি অর্থবছরেই শুরু হবে পাতাল রেলের কাজ

এ হামলাটি এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হাই-প্রোফাইল গণশুটিং বা বন্দুক হামলার ঘটনা। এর আগে শনিবার গভীর রাতে, কলোরাডোর কলোরাডো স্প্রিংসে একটি সমকামী নাইটক্লাবে একজন বন্দুকধারী গুলি চালায়, এতে পাঁচজন নিহত এবং ১৮ জন আহত হয়।

মার্কিন ‘গান ভায়োলেন্স আর্কাইভস’ ওয়েবসাইটের পরিসংখ্যানে বলা হয়, এ বছর যুক্তরাষ্ট্রে অন্তত চার জন করে হতাহত হয়েছে এমন গুলিবর্ষণের ঘটনা ঘটেছে ৬০০টিরও বেশি। 


একাত্তর/আরবিএস 

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর