লক্ষ্মীপুরে জামায়াতের তিন নেতা কারাগারে

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৭:২২ পিএম

লক্ষ্মীপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন। 

জামিন নামঞ্জুর হওয়া জামায়াত নেতারা হলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ ও সাবেক জয়েন্ট সেক্রেটারি নুরুল হুদা।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে পাঁচজনের নামে মামলা করে পুলিশ। আজ আদালতে হাজির হয়ে আসামীরা জামিন আবেদন করলে আদালতে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বিবাদীরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন।

আরও পড়ুন: পাবনা মানসিক হাসপাতালে তিন দালাল আটক, কারাদণ্ড

অপরদিকে জামিন না হওয়ায় বিএনপি ও জামায়াতের দলীয় কর্মীরা জড়ো হয়ে লক্ষ্মীপুর পৌর শহরের বাজার ব্রিজ এলাকা থেকে মিছিল করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এসময় তাদের পুলিশের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিতে দেখা যায়। 


একাত্তর/জো 

লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপতৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২৫ জনকে আদালতের মাধ্যমে...
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ নিয়ে...
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর