শিশুকে কামড়ে সুইমিং পুলে টেনে নিয়ে গেলো অজগর

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১:৫৮ এএম

অস্ট্রেলিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে কামড় দেয়ার পর জড়িয়ে ধরে সুইমিং পুলের ভেতর টেনে নিয়ে গেছে একটি অজগর। তবে আশ্চর্যের বিষয় হলো, এ ঘটনার পর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই শিশুটিকে। 

শুক্রবার (২৫ নভেম্বর) স্থানীয় এক রেডিও স্টেশনে এ ঘটনার বর্ণনা দিয়েছেন ওই শিশুটির বাবা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নিউ সাউথ ওয়েলসের বায়রন বে শহরে এ ঘটনা ঘটে। 

বো ব্লেক নামের ওই শিশুটির বাবা বেন ব্লেক জানান, বাড়ির সুইমিং পুলের কিনারে হাঁটাচলা করছিলো বো। এমন সময় ঝোপের ভেতর থেকে বেরিয়ে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর তাকে কামড়ে দিয়ে জড়িয়ে ধরে ও টেনে সুইমিং পুলের ভেতরে নিয়ে যায়। 

এসময় শিশুটির দাদা শিশুটিকে পুল থেকে টেনে তোলেন। তখনও শিশুটিকে জড়িয়ে ছিল অজগরটি। পরে তার বাবা এসে তাকে অজগরের কবল থেকে ছাড়িয়ে নেন। 

আরও পড়ুন: চীনে আবাসিক ভবনে আগুনে নিহত ১০, আহত ৯

তবে এ ঘটনায় খুব একটা বিচলিত হয়নি ছোট্ট বো। ক্ষতস্থানের রক্ত পরিষ্কার করে তাকে বলা হয় যেহেতু অজগরটি বিষাক্ত নয় সুতরাং তার কিছুই হবে না। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় সে। 

অস্ট্রেলিয়ার ওই অঞ্চলে অজগরের আনাগোনা স্থানীয়দের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার। সুতরাং বো ও তার পরিবারের সদস্যরা খুব একটা ভয় পাননি এতে। ঘটনার পর অজগরটিকে আবার ঝোপের ভেতর ছেড়ে দেন তারা। 


একাত্তর/এসজে
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর