রাশিয়ায় তিনজনকে গুলি করে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১২:৪৩ পিএম

রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহরে এলোপাথাড়ি গুলিতে তিনজনকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ক্রিমস্ক শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনজনকে হত্যার পর নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন ৬৬ বছর বয়সী ওই হামলাকারী। 

উল্লেখ্য, ক্রিমস্ক ক্রিমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনাদার অঞ্চলের একটি ছোট শহর।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিত ব্যক্তিকে গুলি করার পর আরও একজনকে গুলি করেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিশুকে কামড়ে সুইমিং পুলে টেনে নিয়ে গেলো অজগর

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে এলোপাথাড়ি গুলি করছেন। ভিডিওর শেষ দিকে তাকে মাটিতে পড়ে থাকা কোনো একজনকে খুব কাছ থেকে গুলি করতে দেখা যায়। তবে রয়টার্স এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর