রঙবেরঙের ভেরিফায়েড টিক আসছে টুইটারে

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২:১১ পিএম

টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্ট বা 'ব্লু টিক' ব্যবস্থা নিয়ে নানা অঘটনের পর এবার রঙবেরঙের টিক ব্যবস্থা নিয়ে হাজির হয়েছেন ইলন মাস্ক। 

তিনি জানিয়েছেন, শিগগিরই বিভিন্ন ধরণের অ্যাকাউন্টের জন্য বিভিন্ন রঙের টিক ব্যবস্থা চালু হচ্ছে টুইটারে।

শনিবার (২৬ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ক্যাটাগরিতে টিক বরাদ্দ করা হবে ব্যবহারকারীদের জন্য- কোম্পানির জন্য সোনালি, সরকারি প্রতিষ্ঠানের জন্য ধূসর এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট ও সেলেব্রিটিদের জন্য নীল। 

এক টুইটবার্তায় মাস্ক বলেন, এটি যন্ত্রণাদায়ক, তবে প্রয়োজনীয়। টিক চালু করার আগে ম্যানুয়ালি ব্যবহারকারীর অ্যাকাউন্টের সত্যতা যাচাই করা হবে বলে জানান তিনি। 

এর আগে টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার পর ব্লু টিক সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের জন্য মাসিক আট ডলারের সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করেন তিনি। নকল অ্যাকাউন্ট তৈরি করা থামাতেই এই ব্যবস্থার কথা জানিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: বন্ডাই বীচে নগ্ন হয়ে আড়াই হাজার মানুষের পোজ

তবে এরপরই টুইটারে ব্যাপকভাবে বেড়ে যায় বিভিন্ন সেলেব্রিটি ও প্রতিষ্ঠানের নামে নকল অ্যাকাউন্ট তৈরি। উদাহরণস্বরূপ, একজন ব্যবহারকারী ওষুধ তৈরিকারী ইলাই লিলির নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলে ঘোষণা দেন যে তাদের ইনসুলিন এখন থেকে বিনামূল্যে পাওয়া যাবে। এর পরই কোম্পানিটির শেয়ারে ধস নামে। 

এ ঘটনার পর জেনারেল মোটরস ও ইউনাইটেড এয়ারলাইন্সের মতো বহু ব্যবসা প্রতিষ্ঠান টুইটারে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয়। অবস্থা সামাল দিতে না পেরে শেষমেশ সাময়িকভাবে সাবস্ক্রিপশন ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হন মাস্ক। 


একাত্তর/এসজে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর