কাতারে মুখোমুখি ইরানি সরকারপন্থী ও বিরোধী সমর্থকরা

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ইরান। তবে এ ম্যাচে উত্তেজনা কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি, খেলার বাইরের রাজনীতি নিয়ে উত্তাপ ছড়িয়েছে দর্শকসারিতেও। 

শুক্রবার (২৫ নভেম্বর) স্টেডিয়ামে ইরান ফুটবল দলের সরকারপন্থী সমর্থক ও সরকারবিরোধী সমর্থকদের মধ্যে বিরোধ বাঁধে। এসময় সরকারবিরোধী সমর্থকদের কাছ থেকে নিরাপত্তাকর্মীরা টি-শার্ট ও পতাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন তারা।

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে খেলা দেখতে ইরানের ইসলামিক অভ্যুত্থানের আগের পতাকা নিয়ে গিয়েছিলেন অনেকে। কারও কারও টি-শার্টে ও গালে লেখা ছিল সাম্প্রতিক বিদ্রোহের জনপ্রিয় স্লোগান 'নারী, জীবন, স্বাধীনতা'। 

তবে সরকারপন্থী ইরানিরা সরকারবিরোধীদের গালাগাল করে তাদের কাছ থেকে এসব জিনিসপত্র ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। 

একজন অভিযোগ করেছেন, তার হাত ও বুকে লেখা নিহত বিক্ষোভকারীদের নাম মুছে ফেলতে বলেন কাতারের পুলিশ সদস্যরা। আরেক নারী বলেন, তাকে মাহসা আমিনির ছবি সংবলিত টি-শার্ট খুলে ফেলতে বলা হয়। 

ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ইরানের খেলোয়াড়দের প্রতিও বিদ্রূপমূলক কথাবার্তা ছুঁড়ে দেয়া হয় ও শিস বাজানো হয়। 

আরও পড়ুন: রঙবেরঙের ভেরিফায়েড টিক আসছে টুইটারে

এর আগে সরকারবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকেন ইরানের ফুটবলাররা। 

এদিকে, অনেক সমর্থক সাবেক ইরানি ফুটবলার ভোরিয়া গাফুরির নাম লেখা টুপি পরে গিয়েছিলেন। প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। 


একাত্তর/এসজে
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর