চীনের পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০১:৫২ পিএম

জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে হুয়াওয়েসহ চীনের পাঁচটি প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (২৫ নভেম্বর) এ নিষেধাজ্ঞা দেয় মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)। এসব ব্র্যান্ডের সরঞ্জামগুলো ‘জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি’ উল্লেখ করে এ ঘোষণা দেওয়া হয়েছে। 

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার কারণে এমন পদক্ষেপ নিয়েছে তারা। তবে চীনের হাকভিশন কোম্পানি দাবি করছে, তাদের প্রযুক্তি পণ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনও হুমকির উপস্থিতি নেই। এসব কোম্পানির ডিভাইসে ভিডিও নজরদারি সরঞ্জাম এবং রেডিও সিস্টেম রয়েছে। 

এফসিসি কমিশনের চেয়ারওম্যান জেসিকা রোজেনওয়ারসেল এক বিবৃতিতে বলেন, নতুন নিয়ম মার্কিনিদের টেলিযোগাযোগের সঙ্গে জড়িত জাতীয় নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করবে। এ পদক্ষেপ আমাদের চলমান প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।

তবে হুয়াওয়ে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো দাবি করছে, তারা যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনও তথ্য চীনা সরকারকে দেয়নি।

আরও পড়ুন: কাতারে মুখোমুখি ইরানি সরকারপন্থী ও বিরোধী সমর্থকরা

হুয়াওয়ে এবং চীন সরকার দীর্ঘদিন ধরেই গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছে। চীনা প্রযুক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে আসছে তারা।

তবে ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে সিকিউর অ্যান্ড ট্রাস্টেড কমিউনিকেশনস নেটওয়ার্কস অ্যাক্ট নামক আইনটি চালু হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন যোগাযোগ সেবাগুলো শনাক্ত করতে আইনটি পাস হয়েছিল।


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর