বিয়েবাড়িতে দাওয়াত খাওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২৫

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৩:৪৮ পিএম

মাদারীপুরের ডাসারে এক বিয়েবাড়িতে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘর্ষে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ, ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের আউয়াল খানের মেয়ে রিমার বিয়েতে দাওয়াত খেতে যায় একই গ্রামের দেলোয়ার হোসেন দিলীপ মাতুব্বরের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজ মল্লিকের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে শাজাহান মল্লিকসহ শতাধিক লোকজন মিলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দিলীপ মাতুব্বর ও জাকির মাতুব্বরের বসতবাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। এর জেরে শনিবার সকালে পুনরায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এতে করে নারীসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। 

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। 

ভুক্তভোগী দিলীপ মাতুব্বর জানান, আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় আমাদের প্রায় ২০জন লোক আহত হয়েছেন। 

আরও পড়ুন: মোংলায় ৪০০ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 


একাত্তর/জো

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর