সাংহাইতে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১২:৩৪ পিএম

চীনের উরুমকিতে আবাসিক ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যুর পর রাজধানী সাংহাইতেও বিক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষোভকারীরা। 

রোববার (২৭ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের স্মরণে ও কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাংহাইয়ের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি সাংবাদিকদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন বহু মানুষ। 

শিনজিয়াং অঞ্চলের উরুমকিতে বহুতল আবাসিক ভবনে আগুন লেগে মৃত্যুর ঘটনায় কঠোর লকডাউনকে দায়ী করেছেন অনেকে। তাদের অভিযোগ, ভবনটি আংশিক অবরুদ্ধ থাকায় সময়মত সেখান থেকে বের হতে পারেননি অনেকে। 

তবে এ অভিযোগ অস্বীকার করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে দোষীদের শাস্তি দেয়ার আশ্বাস দিয়েছে তারা। 

সাংহাইয়ের বিক্ষোভে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিক্ষোভকারীরা। অন্যরা শি জিনপিংয় ও কমিউনিস্ট পার্টির পদত্যাগের দাবি জানান। 

চীনে এ ধরণের বিক্ষোভ প্রদর্শন খুবই বিরল ঘটনা। সরকার ও প্রেসিডেন্টের সরাসরি সমালোচনা করলে সেখানে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। 

এক বিক্ষোভকারী বার্তাসংস্থা এএফপিকে জানান, তার বন্ধুদের লাঠিপেটা ও মরিচের গুঁড়া স্প্রে করেছে পুলিশ। 

আরও পড়ুন: সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ হতে চায় উত্তর কোরিয়া

সাংহাইয়ের পরিস্থিতি রোববার সকালে স্বাভাবিক দেখা গেলেও, সেখানে পুলিশের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। 

চীনের জিরো-কোভিড নীতির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সেখানে সাধারণ জনগণ বিক্ষোভ করছেন। দীর্ঘদিন ধরে চলমান লকডাউনের কারণে চীনাদের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ দিনদিন বেড়েই চলেছে। 


একাত্তর/এসজে

ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
‘শিখ সম্প্রদায়কে অপমান করেছেন মোদী’ রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া তুলকালাম কাণ্ড, গণ-গ্রেপ্তারি আর ‘অঘোষিত জরুরি অবস্থা’র মেঘ কাটতে না কাটতেই এবার সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার দ্বিগুণ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর