বিভিন্ন দূতাবাসে মিলছে ‘রক্তাক্ত পার্সেল’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১১:৪৩ এএম

সম্প্রতি কিয়েভের একাধিক বিদেশি দূতাবাসে একটি পার্সেল পাওয়া গেছে। যার ভেতর মিলেছে রক্তাক্ত দেহাংশ।

বুধবার (৭ ডিসেম্বর) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানান, বিভিন্ন দেশের দূতাবাসে এমন ৩১টি প্যাকেজ পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, এগুলো জার্মানি থেকে গেছে।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, প্রতিটি প্যাকেটের ভেতর পশুর চোখ ও দেহাংশ পাওয়া গেছে। চোখগুলি যাতে পচে না যায়, সেজন্য একটি তরল রাসায়নিক ব্যবহার করা হয়েছে। কেবলমাত্র ইউরোপীয় দেশের দূতাবাসগুলিতেই এই প্যাকেজ পাঠানো হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, প্রতিটি প্যাকেজেই প্রেরকের একই ঠিকানা দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম জার্মানির বাডেন রাজ্যের একটি টেসলা ডিলারশিপের ঠিকানা ব্যবহার করেছে প্রেরক। পোস্ট অফিসের মারফত ওই প্যাকেজগুলি পাঠানো হয়েছে।

তিনি বলেন, যিনি বা যারা এটি পাঠিয়েছেন- তারা জানতো ওই পোস্ট অফিসে কোন ক্লোজ সার্কিট ক্যামেরা নেই। শুধু তা-ই নয়, প্যাকেজগুলোতে কোনরকম হাতের ছাপ বা ডিএনএ’র নমুনা যাতে না থাকে, তার ব্যবস্থাও করা হয়। ফলে প্যাকেটগুলো পরীক্ষা করে কোন তথ্যই পাওয়া যাচ্ছে না।

জানা যায়, এখনো পর্যন্ত ১৫টি দেশ ৩১টি প্যাকেজ পেয়েছে। এরমধ্যে অস্ট্রিয়া একটি, ভ্যাটিকান একটি, ডেনমার্ক একটি, স্পেন পাঁচটি, ইটালি চারটি, কাজাখস্তান একটি, নেদারল্যান্ডস একটি, পোল্যান্ড ছয়টি, পর্তুগাল দুইটি, রোমানিয়া দুইটি, অ্যামেরিকা একটি, হাঙ্গেরি দুইটি, ফ্রান্স একটি, ক্রোয়েশিয়া একটি এবং চেক রিপাবলিক দুইটি প্যাকেজ পেয়েছে।

যে সমস্ত দেশের দূতাবাসে এই প্যাকেজ গেছে, সেই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

তাছাড়া রাশিয়ার আক্রমণের সঙ্গে এর কোন সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: জার্মানির ক্ষেপণাস্ত্র নিতে রাজি হলো পোল্যান্ড

ফরেনসিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দারা এর তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেন। কিছুদিন আগেই ইউক্রেনের স্পেন দূতাবাসে একটি চিঠি বোমা উদ্ধার করা হয়েছিল। তারপরেই ঘটলো এই ঘটনা।


একাত্তর/আরএ

ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
পারস্য উপসাগরে উত্তাল ঢেউ আর ইরানের অবরোধ নিয়ে যখন ওয়াশিংটন মিত্রদের হন্যে হয়ে খুঁজছে, তখন জার্মানি যেন কিছুটা ‘ঠাণ্ডা পানি’ ঢেলে দিল। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, হরমুজ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর