একসাথে আধুনিক যুদ্ধবিমান নির্মাণ করছে জাপান-ব্রিটেন-ইতালি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১২:১৮ পিএম

পরবর্তী প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান নির্মাণ করতে এবার একাট্টা হচ্ছে জাপান, ব্রিটেন ও ইতালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিরক্ষা প্রজেক্টে কাজ করতে যাচ্ছে তারা। 

শুক্রবার (৯ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এই তিন দেশ জানিয়েছে, এই চুক্তির আওতায় ব্রিটেনের ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম প্রজেক্ট ও জাপানের গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামকে (জিসিএপি) একীভূত করা হবে। ২০৩৫ সাল নাগাদ এই যুদ্ধবিমানগুলো কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটেনের বিএই সিস্টেমস,জাপানের মিৎসুবিশি ইন্ডাস্ট্রিস এবং ইতালির লিওনার্দো এই যুদ্ধবিমান ডিজাইন করবে। এসব যুদ্ধবিমানের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের আধুনিক ডিজিটাল সক্ষমতা থাকবে। 

রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও চীনের ক্রমবর্ধমান সামরিক কার্যক্রমের প্রেক্ষিতে এই চুক্তি জাপানকে তাদের শক্তিশালী প্রতিবেশি দেশের সামরিক পরাক্রমকে মোকাবেলা করতে সহায়তা করবে। সেইসাথে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে ব্রিটেনকে আরও বড় নিরাপত্তা ভূমিকা রাখতেও সাহায্য করবে। 

বিবৃতিতে আরও বলা হয়, 'নিয়মভিত্তিক, মুক্ত ও অবাধ আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। এসব নীতি যখন হুমকির মুখে তখন এগুলো বজায় রাখা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ'। 

আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অবনতির দোহাই দিয়ে আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা ব্যয় প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা করছে জাপান। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও বলেছেন, তার দেশকে প্রতিরক্ষা প্রযুক্তির আধুনিকতম পর্যায়ে থাকতে হবে এবং এই চুক্তি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। 


একাত্তর/এসজে


সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারের সুবিশাল সামরিক চুক্তির আওতায় ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর