জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা, আইরিশ সেনা নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০২:২০ পিএম

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এক আইরিশ সেনা গোলার আঘাতে নিহত হয়েছেন। আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুইটি অস্ত্র বহনযোগ্য গাড়ি আটজন ব্যক্তি বৈরুত যাওয়ার পথে গুলির আঘাতে তার মৃত্যু হয়।

জানা যায়, ওই একই ঘটনায় গুরুতর অবস্থায় বুধবার (১৪ ডিসেম্বর) এক সেনা সদস্যের অস্ত্রোপচার করা হয়েছে।

এছাড়া আরো দুইজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

তবে, এ হামলার জন্য কারা দায়ি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিজেদের সেনা নিহতের ঘটনায় বিবৃতিতে শোক প্রকাশ করেছে আইরিশ প্রতিরক্ষা বাহিনী।

এদিকে আইরিশ প্রতিরক্ষামন্ত্রী সাইমন কভেনি জানিয়েছেন তিনি এ বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে আলোচনা করবেন। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য নিউইয়র্কে রয়েছেন তিনি।

আরও পড়ুন: 'আমেরিকার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র হবে রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু'

প্রসঙ্গত, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) ১৯৭৮ সালে গঠিত হয়। সে সময় এর লক্ষ্য ছিলো লেবাননের গৃহযুদ্ধ বন্ধ করা। এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার।


একাত্তর/আরএ

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী এক গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা। দীর্ঘ সময় পর সরাসরি সংলাপে বসতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানকে কূটনীতির পথ বেছে নিয়ে সংঘাত অবসানের আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর