'আমেরিকার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র হবে রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু'

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০২:০০ পিএম

যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে সেগুলো রুশ সেনাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বুধবার ওয়াশিংটনের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

এসময় পেসকভ বলেন, পেট্রিয়ট অবশ্যই রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে, তবে তিনি গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে তেমন কিছু বলতে চান না। 

মার্কিন সরকারের সিদ্ধান্তের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেও জানান পেসকভ। 

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবর ছিল, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে। এই ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার ব্যাপারে গত কয়েক মাস ধরে ওয়াশিংটনকে অনুরোধ করে আসছিল ইউক্রেন।

image


নাম প্রকশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছিল যে, ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে তবে এখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের স্বাক্ষর প্রয়োজন।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে অনুশীলনে রোনালদো

অন্যদিকে গত মাসে পেন্টাগন বলেছিল, ইউক্রেনের অনুরোধ বাইডেন প্রশাসন বিবেচনা করছে। 

সে সময় রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, আমেরিকা যদি ইউক্রেনে প্রেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠায় তাহলে অবিলম্বে সেগুলো রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর