মালয়েশিয়ায় ভূমিধ্বসে নিহত বেড়ে ২১, নিখোঁজ ১২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৬ পিএম

মালয়েশিয়ার একটি ক্যাম্পসাইটে ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ ১২ জনের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। 

শনিবার (১৭ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, কুয়ালালামপুর থেকে ৫০ কিলোমিটার উত্তরে বাতাং কালির একটি অনিবন্ধিত ক্যাম্পসাইটে ভূমিধ্বসে নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। 

ভূমিধ্বসের সময় ক্যাম্পাররা তাঁবুর ভেতর ঘুমাচ্ছিলেন। সব মিলিয়ে সেখানে ৯৪ জন ক্যাম্পার ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৬১ জন বর্তমানে নিরাপদে রয়েছেন। 

তবে ভূমিধ্বসের পর ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। শুক্রবার রাতে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখার পর শনিবার সকাল আটটায় তা আবার শুরু হয়। 

সেলাঙ্গোর রাজ্যের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান নোরাজাম খামিস জানান, খননকারী যন্ত্র ও উদ্ধারকারী কুকুরের সাহায্যে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। তবে পানির তীব্র স্রোত ও কাদার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। 

তবে অক্সিজেনের অভাব ও মাটির ওজনের কারণে নিখোঁজ ১২ জনের জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন: মালিতে হামলায় দুই শান্তিরক্ষী নিহত, আহত চার

প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রায় সাড়ে চার লাখ ঘনমিটার মাটি ১০০ ফুট ওপর থেকে প্রায় এক একর জায়গা জুড়ে ধ্বসে পড়ে। 

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার রিঙ্গিত ও আহতদের প্রত্যেককে এক হাজার রিঙ্গিত করে দেয়া হবে। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর