মালিতে হামলায় দুই শান্তিরক্ষী নিহত, আহত চার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৫ পিএম

মালিতে জাতিসংঘ মিশনে হামলায় দুই শান্তিরক্ষী নিহত ও আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মিশন। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) টিমবুকতু এলাকায় টহলরত সেনা সদস্যদের ওপর অজ্ঞাত হামলাকারীরা হামলা চালায় বলে জানিয়েছে এমআইএনইউএসএমএ হিসেবে পরিচিত জাতিসংঘ মিশন। 

নিহত দুই শান্তিরক্ষীর মধ্যে একজন নারী বলে জানিয়েছে তারা। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কঠোর ভাষায় এ হামলার নিন্দা এবং একইসঙ্গে হামলার দ্রুত তদন্তের জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 

আরও পড়ুন: মালয়েশিয়ায় ভূমিধ্বসে নিহত বেড়ে ২১, নিখোঁজ ১২

এ ঘটনায় এমআইএনইউএসএমএ প্রধান আল কাসিম ওয়েন এক টুইটবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এমআইএনইউএসএমএ’র একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার তিরিশ মিনিটের মধ্যেই টিমবুকতুতে র‌্যাপিড রিঅ্যাকশান ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, মালিতে ২০১২ সাল থেকে জিহাদিদের তৎপরতার কারণে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে। প্রাণে বাঁচতে অসংখ্য লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। 


একাত্তর/এসজে

শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৯ জন।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি যাত্রীবাহী বাস সেতু পার হওয়ার সময়ে নদীতে পড়ে ৩১ জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাওয়ার সময়ে বাগো নদীর সেতু পার হতে গিয়ে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর