বাজেটে খেটে খাওয়া মানুষের উন্নয়নের ‘জায়গা নেই’: ফখরুল

আপডেট : ০৩ জুন ২০২১, ০৭:৩৮ পিএম

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খেটে খাওয়া সাধারণ মানুষের উন্নয়নের কোনও জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাজেট নিয়ে পত্র-পত্রিকায় আমরা যেটা দেখলাম, সেখানে পরিষ্কারভাবে দেখতে পারছি সাধারণ মানুষের অর্থনৈতিক কোনও উন্নয়নের জায়গা নেই।

বিএনপি মহাসচিব বলেন, আজকে সরকারের যে বড় বড় কথা, উন্নয়ন। কোন উন্নয়ন, কাদের উন্নয়ন? এই উন্নয়ন শুধু তাদের যারা এদেশকে শাসন করছে, তাদের পকেট বোঝাই হচ্ছে আর সাধারণ মানুষ একেবারে গরীব থেকে গরীব হচ্ছে।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমানের অংশগ্রহণ স্মরণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে এই সভায় বিএনপি মহাসচিব বিরোধী দলের ওপর এক দশক ধরে নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমাদের দলের ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, পাঁচশরও উপরে নেতাকর্মী গুম হয়েছেন, ইলিয়াস আলীসহ হাজারো নেতা-কর্মী খুন হয়েছেন, মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন: ‘জীবন-জীবিকা রক্ষা’র বাজেটে ব্যয় বাড়লো ১২%

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির জাতীয় কমিটির সদস্য আবদুস সালামের সঞ্চালনায় সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রমুখ বক্তব্য রাখেন।


একাত্তর/আরএ

জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
দেশে বিদ্যমান জ্বালানি সঙ্কটের মধ্যে বিশাল গাড়িবহর নিয়ে লংমার্চের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, জনকল্যাণের কথা বলে শত শত যানবাহনের তেল অপচয়...
বিরোধী দল ‘এক দফা’ আন্দোলনের নামে সরকার পতনের চক্রান্ত করলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ফেলে...
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি। 
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে ওয়াশিংটনে অভূতপূর্ব ও রাজকীয় আয়োজনের প্রস্তুতি নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রায় এক দশকের মধ্যে শি জিনপিংয়ের প্রথম এই মার্কিন সফরটি ট্রাম্পের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর