জনস্রোত এড়াতে বাস ছেড়ে হেলিকপ্টারে মেসিরা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ পিএম

ছাদখোলা বাসে চলছিল বিশ্বকাপ ট্রফি নিয়ে লিওনেল মেসিদের উদযাপন। স্বাভাবিকভাবেই সমর্থকদেরও আনন্দ-উৎসব হয়ে পড়েছিল লাগামহীন। ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘুচে যাওয়ায় এতো বিপুল মানুষ রাস্তায় জড়ো হয়েছিলেন যে শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয় ক্ষুদে জাদুকর ও তার সতীর্থদের।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় ছিল না তিল ধারণের জায়গাও। হাজারো মানুষের ভিড়ে স্থবির হয়ে পড়ে রাস্তাঘাট।

image


পূর্বপরিকল্পনা অনুযায়ী মেসিদের শহরের কেন্দ্রে অবস্থিত ওবেলিস্কো ভাস্কর্যে যাত্রার কথা থাকলেও উদযাপনরত আর্জেন্টাইনদের কারণে এগোতে পারছিল না আলবিসেলেস্তে দলকে বহনকারী বাস।

স্থানীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ লাখ সমর্থক উপস্থিত ছিলেন মেসিদের বিশ্বকাপ প্যারেডে।

image


এক পর্যায়ে ভয়াবহ কাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, টিম বাস ব্রিজ পার হওয়ার সময় বেশ কয়েকজন সমর্থক তাতে লাফিয়ে পড়ার চেষ্টা করেন।

পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীদের বাড়তি তৎপরতা দেখা যায়। মেসিদের ছাদখোলা বাস থেকে তুলে দেওয়া হয় হেলিকপ্টারে।

image


উন্মাদনায় ভাটা পড়েনি তাতেও। আকাশে কপ্টার, রাস্তায় দাঁড়িয়েই চ্যাম্পিয়নদের কুর্নিশ আর্জেন্টিনা সমর্থকদের। পরিক্রমা শেষ হতেই অনেক ফুটবলারই নিজ নিজ ঠিকানায় রওয়ানা দেন। অধিনায়ক লিও মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া রওয়ানা হন রোসাসিওর উদ্দেশে।

image


এর আগে রোববার (১৮ ডিসেম্বর) শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। কিলিয়ান এমবাপের নৈপুণ্যে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে বারবার সমতা টেনে খেলা টাইব্রেকারে নিয়ে যায় ফরাসিরা।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আছে ব্রাজিল

image


কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ়তায় কাঙ্ক্ষিত জয়ের দেখা পায় আলবিসেলেস্তেরা। এরপর থেকেই আর্জেন্টিনায় শুরু হয়ে যায় সাধারণ মানুষের উদযাপন। মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে মেসিদের বহনকারী বিমান বুয়েনস আয়ার্সে অবতরণ করলে নতুন মাত্রা পায় ভক্তদের এই উল্লাস।


একাত্তর/আরএ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
২০১৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনাল হেরে যখন কান্নায় ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি, তখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, আমার পক্ষে যা করা সম্ভব...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর