ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিন ফুটবলারের মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০২:০১ পিএম

ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের ২৩ বছর বয়সী এক ফুটবলার মৃত্যু বরণ করেছেন।

ঘটনাটি ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষের সময় ঘটে। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিন চিকিৎসকরা। মৃত ফুটবলারের নাম আহমেদ দারাগমেহ। এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ফিলিস্তিনির নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণ কালে গুরুতর আহত হন রি তরুণ  ফুটবলার। এরপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলেও, সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, আহমেদ পাশের তুবাস শহরের বাসিন্দা। তিনি ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লীগের তাকাভি তুলকারেম ক্লাবের হয়ে ফুটবল খেলতেন। 

ফুটবল বিষয়ক জনপ্রিয় আরবি ওয়েবসাইট "কুওরা" এই মৌসুমে ৬ গোল করে সর্বোচ্চ স্কোরার হিসেবে তালিকাভুক্ত করেছিলো তরুণ প্রতিভাবান এই ফুটবলারকে। 

গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার ইসরাইলি ও ফিলিস্তিনদের মধ্যকার সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওতে শুধু গোলাগুলির শব্দই শোনা গেছে। 


https://twitter.com/MohammedATaqiya/status/1605689085317844992?s=20&t=G8hLcrT_pYowRBhUmtHKgA

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, নাবলুসে যাওয়ার সময় ফিলিস্তিনরা তাদের লক্ষ করে বিস্ফোরক নিক্ষেপ করেছিল এবং গুলি করেছিল, তাদের এই হামলার জবাব দিতেই তারা আক্রমণ করেছে। 

অবরুদ্ধ গাজা স্ট্রিপ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিন গোষ্ঠী 'হামাস' বলেছে যে, তরুণ ফুটবলার দারাঘমেহ তাদের সদস্য ছিলেন, তবে সংঘর্ষের সময় তিনি জড়িত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সের করা এই প্রতিবেদন থেকে আরও জানা যায়, চলতি বছরে দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে প্রায় ১৫০ ফিলিস্তিন নিহত হয়েছে ইসরাইলি বাহিনীর। 


 

 


যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর