মানুষ সম্পদ আর ক্ষমতার লোভে গ্রাস করছে প্রতিবেশীকেও: পোপ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৩:৩৬ পিএম

ইউক্রেন যুদ্ধসহ বিশ্বে চলমান নানা সংঘাতের দিকে ইংগিত করে সম্পদ আর ক্ষমতার জন্য মানুষের লোভের সমালোচনা করে পোপ ফ্রান্সিস বলেন, যখন প্রাণীদেরও তাদের খোয়াড়ে খাবার দেওয়া হচ্ছে, সেই একই পৃথিবীতে সম্পদ আর ক্ষমতার ক্ষুধায় উন্মত্ত নারী আর পুরুষেরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও।

বড়দিনের প্রাক্কালে শনিবার (২৪ ডিসেম্বর) ভ্যাটিকানে এক প্রার্থনাসভায় তিনি এসব কথা বলেন। খবর: বিবিসি। 

যুদ্ধ ও সংঘাতের সমালোচনা করে পোপ বলেন, ‘কত শত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।’

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া পূর্ণার্থীদের উদ্দেশে বক্তৃতা দিচ্ছিলেন পোপ। ৮৬ বছর বয়সী এই ক্যাথলিক ধর্মগুরু গির্জায় প্রবেশ করেন হুইলচেয়ারে করে। সন্ধ্যার বেশিরভাগ সময় তিনি বেদীর কাছেই বসেছিলেন।

আরও পড়ুন: বড়দিনে বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ লাখ মার্কিনী ও কানাডীয়

জানা গেছে, রোববার (২৫ ডিসেম্বর)  বড়দিনের আনুষ্ঠানিকতায় বরাবরের মতই পোপ ফ্রান্সিস সেন্ট পিটারস ব্যাসিলিকার বারান্দা থেকে চত্বরে সমবেত ক্যাথলিকদের আশীর্বাদ করবেন, উরবি এট অরবি (শহর ও বিশ্বের প্রতি) ভাষণ দেবেন।


একাত্তর/জো 

ভ্যাটিকানে সোমবার এক ঐতিহাসিক ও প্রতীকী সাক্ষাতে মিলিত হয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও এবং চার্চ অব ইংল্যান্ডের নবনিযুক্ত আর্চবিশপ অব ক্যান্টারবেরি সারাহ মুলালি। দীর্ঘকাল ধরে বিভক্ত এই দুই...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘শান্তি বোর্ড’-এ অংশগ্রহণ করবে না ভ্যাটিকান সিটি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া চলছে। তার মরদেহ রাখা হয়েছে, ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শনিবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর