পোপ ফ্রান্সিসের শেষ বিদায়ের প্রক্রিয়া শুরু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৭ পিএম

পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া চলছে। তার মরদেহ রাখা হয়েছে, ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়। বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা থেকে শনিবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত পোপের মরদেহ এখানেই থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বিশ্বজুড়ে শোকে মুহ্যমান লাখো মানুষ। তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছেন ভ্যাটিকানে তার বাসভবন সান্তা মার্তায়। যেখানে সোমবার থেকে পোপের মরদেহ একটি খোলা কাসকেটে রাখা আছে। কাঠের একটি উন্মুক্ত কফিনে পোপ ফ্রান্সিসের মরদেহ রাখা হয়েছে।

মরদেহে লাল রঙের পোশাক। কফিনেও ছিল লালের আবরণ। রোমান ক্যাথলিক খ্রিষ্টধর্মে বিশ্বাসীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে পোপ ফ্রান্সিসের মরদেহ ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসেলিকায় রাখা হয়। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হয়।

চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে।

পোপের মৃত্যুতে নয় দিনব্যাপী শোক পালন করবে ভ্যাটিকান। শেষ ইচ্ছা অনুযায়ী পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকানের বাইরে, রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাধিস্থ করা হবে। রেওয়াজ অনুযায়ী তিনটি কফিনের পরিবর্তে একটি সাধারণ কাঠের কফিনে সমাধিস্থ হবেন পোপ ফ্রান্সিস।

এরি মধ্যে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম।

এদিকে পোপের মৃত্যুর পর ক্যাথলিক চার্চ নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। পোপের ফিশারম্যান রিং ও সীল ভেঙে দেওয়া হয়েছে, যাতে সেগুলো অন্য কেউ ব্যবহার করতে না পারে। নতুন পোপ নির্বাচন সাধারণত পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিন পর শুরু হয়। অর্থাৎ, ৬ মের আগে এটি শুরু হওয়ার কথা নয়।

এআরএস
ভ্যাটিকানে সোমবার এক ঐতিহাসিক ও প্রতীকী সাক্ষাতে মিলিত হয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও এবং চার্চ অব ইংল্যান্ডের নবনিযুক্ত আর্চবিশপ অব ক্যান্টারবেরি সারাহ মুলালি। দীর্ঘকাল ধরে বিভক্ত এই দুই...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘শান্তি বোর্ড’-এ অংশগ্রহণ করবে না ভ্যাটিকান সিটি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর