মেক্সিকান কারাগারে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১২:৩১ পিএম

মেক্সিকোর হুয়ারেজ শহরের একটি কারাগারে সশস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শহরের আরেকটি কারাগারে সহিংসতায় আরও দুইজনে মৃত্যুর খবর পাওয়া গেছে। 

সোমবার (২ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১০ নিরাপত্তা কর্মকর্তা ও চার কারাবন্দী রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৩ জন ও পালিয়ে গেছেন ২৪ জন। 

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

চিহুয়াহুয়ার স্টেট প্রসিকিউটর এক বিবৃতিতে জানান, হামলাকারীরা সশস্ত্র গাড়িতে করে স্থানীয় সময় রোববার সকাল সাতটায় কারাগারে পৌঁছানোর পর হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 

এর কয়েক মিনিট আগেই মিউনিসিপ্যাল পুলিশের ওপর হামলার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। এসময় ধাওয়া করে একটি ট্রাকসহ চারজনকে আটক করা হয়। 

আরও পড়ুন: এবছর মন্দায় পড়বে বৈশ্বিক অর্থনীতির এক তৃতীয়াংশ: আইএমএফ

এছাড়াও শহরের আরেক স্থানে দুই গাড়িচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একে সশস্ত্র সহিংসতা বলে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। তবে এসব ঘটনা পরস্পরের সাথে সম্পর্কিত কিনা সে ব্যাপারে কিছু জানাননি স্টেট প্রসিকিউটর। 

এর আগে গত আগস্টে হুয়ারেজ কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী কার্টেলের মধ্যে সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ ১১ জনের মৃত্যুর পর সেখানে শত শত সেনা মোতায়েন করা হয়। 


একাত্তর/এসজে

ওসামা বিন লাদেনকে খোঁজা থেকে শুরু করে আল-কায়েদা ও আইএস জঙ্গি গোষ্ঠীগুলোর ভয়াবহ সব নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ, প্রতিটি মিশনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি।...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সাথে দেখার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর