এবছর মন্দায় পড়বে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ: আইএমএফ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১:৪৩ এএম

এবছর বৈশ্বিক অর্থনীতির প্রায় এক তৃতীয়াংশ মন্দার কবলে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিয়ানা জর্জিভা। 

রোববার (১ জানুয়ারি) গণমাধ্যমের একটি অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির গতি কমে যাওয়ায় ২০২৩ সাল গত বছরের চেয়ে 'কঠিন' হবে।

ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি, উচ্চ সুদের হার ও চীনে করোনার সংক্রমণ বৃদ্ধি বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ ফেলায় এ আশঙ্কা করছেন তিনি। 

'আমাদের ধারণা বৈশ্বিক অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার কবলে পড়বে। আর যেসব দেশ মন্দায় পড়বে না তাদেরও কোটি কোটি মানুষের জন্য মন্দার মতই অবস্থা হবে', বলেন তিনি। 

২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে যাবে বলে গত অক্টোবরে জানিয়েছিল আইএমএফ। ইউক্রেন যুদ্ধ ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির কারণে এ ভবিষ্যদ্বাণী করেছিল তারা। 

এরপর জিরো কোভিড নীতি বাদ দিয়ে অর্থনীতিকে আবার উন্মুক্ত করে দিতে শুরু করেছে চীন, যদিও দেশটিতে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। 

আরও পড়ুন: মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য ২০২৩ সালের শুরু কঠিন হবে বলে সতর্ক করে দিয়েছেন জর্জিভা। 

তিনি বলেন, 'আগামী দুই-তিন মাস চীনের জন্য কঠিন হবে। চীনের প্রবৃদ্ধির সাথে সাথে ওই অঞ্চল ও বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর এর প্রভাব হবে নেতিবাচক'।


একাত্তর/এসজে

ইরানিরা এখন এক ত্রিমুখী সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন, একদিকে চার সপ্তাহ ধরে চলা মার্কিন-ইসরাইলি যুদ্ধের ভয়াবহতা আর তেহরানের পাল্টা হামলা; অন্যদিকে ধুঁকতে থাকা অর্থনীতি এবং দেশটির ইতিহাসে দীর্ঘতম...
দুই দিনের মধ্যে মার্কিন ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হবে। কারণ ছয় বছর পর আবারও অচলাবস্থায় পড়েছে ট্রাম্প প্রশাসন।
কোনো যুদ্ধ শুরুর আগে সেই দেশের রাষ্ট্র প্রধানদের কমপক্ষে হাজারবার ভাবতে হয়; কোনো কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার ব্যয় বহন করার মতো সক্ষমতা আছে কি না।
অর্থনীতির গভীর সংযোগ, নিশ্ছিদ্র নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার ‘পুরাতন সম্পর্ক শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর