প্রথম মেক্সিকো সীমান্তে যাবেন বাইডেন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৪:৪৪ পিএম

গুরুত্বপূর্ণ সময়ে প্রথমবারের মতো মেক্সিকো সীমান্তে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী এ দিনটির অপেক্ষায় আছেন।

বাইডেন জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ বিষয়ে একটি বক্তৃতা করবেন তিনি। সেখান থেকেই তার সফর নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। খবর ডয়চে ভেলের।

গত দুই বছর ধরে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাইডেন। কিন্তু এখনো পর্যন্ত তিনি মেক্সিকোর সীমান্তে যাননি। এমতাবস্থায় সময়ের সাথে পাল্লা দিয়ে, অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বাড়ছে।

এই পরিস্থিতিতে কেন বাইডেন সীমান্তে যাচ্ছেন না, তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেও সমালোচনা শুরু হয়েছিল। বাইডেনের সফর তারই জবাব বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে বাইডেন কেনটাকিতে আছেন। সে কারণেই কবে এই সফর হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী সপ্তাহে বাইডেন সেখানে যেতে পারেন।

মূলত, অভিবাসন নিয়ে ট্রাম্পের নীতি কঠোর এবং স্পষ্ট ছিলো। করোনার শুরুর দিকে ট্রাম্প শতাব্দীপ্রাচীন আইন টাইটেল ৪২ জারি করেন। যে আইনের সাহায্যে যে কোন সময় যেকোনো অভিবাসীকে দেশ থেকে বের করে দেয়া যায়।

আরও পড়ুন: একদিনে ৮০০ রুশ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের

এছাড়া একই আইনের জন্য সীমান্তবর্তী রাজ্যগুলো দিয়ে নতুন কোন অভিবাসী আমেরিকায় প্রবেশ করতে পারছেন না।

আমেরিকার সঙ্গে তিন হাজার ৫৭ কিলোমিটারের সীমান্ত আছে মেক্সিকোর। এই সীমান্ত ধরেই অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান।


একাত্তর/আরএ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর