যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রনের উপধরন, সতর্ক প্রশাসন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৬:৩৫ পিএম

এবার মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ওমিক্রনের একটি উপধরন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনার নতুন উপজাত বিএফ.৭ ঘিরে উদ্বেগের মধ্যেই ভাইরাসের আরও এক নতুন রূপ এসে হাজির হয়েছে। ওমিক্রন এক্সবিবি'র বংশধর এক্সবিবি.১.৫, যার ডাক নাম ‘ক্রাকেন’।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, ৭ই জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে দেশটিতে নতুন সংক্রমণের ২৭.৬ শতাংশ এক্সবিবি.১.৫ উপধরনের বলে ধারণা করা হচ্ছে।

গেলো ৩ডিসেম্বরের হিসেব অনুযায়ী, নতুন সংক্রমণের আনুমানিক ২.৩ শতাংশ ছিল এক্সবিবি.১.৫ -এর সংক্রমণ।

এদিকে গতমাসের শেষদিক থেকে ওমিক্রনের অন্যান্য ধরনগুলো হ্রাস পেতে থাকলেও, গত একমাসে এক্সবিবি.১.৫ -এর সংক্রমণের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

নিউইয়র্কসহ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে নতুন সংক্রমণের মধ্যে এ সংখ্যা আনুমানিক ৭০ শতাংশের বেশি ছিল।

শুক্রবার টুইটারে এক বার্তায় হোয়াইট হাউসের কোভিড-১৯ মোকাবিলা বিষয়ক সমন্বয়ক আশিষ ঝা জানান, নতুন উপধরনটি সম্ভবত আরও সহজাতভাবেই ব্যাপকমাত্রায় সংক্রামক। 

টিকার বুস্টার ডোজ নেয়া ও ভবনের অভ্যন্তরে জনাকীর্ণ স্থানে মাস্ক পরিধানের মতো মৌলিক সতর্কতা অবলম্বন করতে লোকজনের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ২৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে যত কোভিড সংক্রমণ হচ্ছে তার ৪০ শতাংশই এক্সবিবি.১.৫ উপধরনের কারণে হচ্ছে। যুক্তরাষ্ট্রজুড়ে গত কয়েক সপ্তাহে কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন সরকার ফের গণ কোভিড পরীক্ষা চালু করেছে। সতর্ক অবস্থানে রয়েছে বাইডেন প্রশাসন। 


একাত্তর/আরবিএস 

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর