বাইডেনের বাড়িতে মিললো আরও গোপন নথি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১০:৫৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়ি থেকে গোপনীয় নথির অতিরিক্ত আরও পাঁচটি পৃষ্ঠা পাওয়া গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রোববার (১৫ জানুয়ারি) বাইডেনের আইনজীবী রিচার্ড সউবার জানান, বৃহস্পতিবার তিনিই ওই অতিরিক্ত নথিগুলো খুঁজে পান, যা তাৎক্ষণিকভাবে বিচার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।

এসব নথি বাইডেন যখন বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনকার বলে বাইডেনের সহযোগীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

সেসব গোপন নথি বাইডেন কিভাবে সামলেছিলেন, কেন সেগুলো আর্কাইভে জমা দেননি তা তদন্তে এরই মধ্যে এক স্পেশাল কাউন্সেলকে নিয়োগ দেওয়া হয়েছে।

কিছুদিন আগেই বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের ওই পারিবারিক বাড়ির গ্যারেজ থেকে ‘গোপনীয়’ লেখা একটি নথি উদ্ধার হয়েছিল, ওই গ্যারেজেই বাইডেন তার শেভ্রোলেট করভেট স্পোর্টস গাড়িটি রাখতেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় যে অতিরিক্ত পাঁচ পৃষ্ঠা পাওয়া গেছে সেগুলো মিলেছে তার বাড়ির ভেতরেই, বলেছে হোয়াইট হাউস।

টুইটারে দেয়া বিবৃতিতে সউবার জানান, প্রেসিডেন্টের আইনজীবীদের নিরাপত্তা অনুমোদন না থাকায় তারা বুধবার গোপন নথির একটি পৃষ্ঠা পাওয়ার পর আশপাশের জায়গায় অনুসন্ধান চালাতে পারেননি।

কিন্তু সউবারের নিরাপত্তা অনুমোদন থাকায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বিচার মন্ত্রণালয়কে দেওয়ার উদ্দেশ্যে নথিগুলো প্রস্তুত করতে ডেলাওয়ারের ওই বাড়িতে যান। তখন তিনি গোপন নথির অতিরিক্ত আরও পৃষ্ঠা পান।

এই ছয় পৃষ্ঠার বাইরে, ডিসেম্বরে বাইডেনের বাড়ির গ্যারেজ এবং নভেম্বরে পেন বাইডেন সেন্টারে ভাইস-প্রেসিডেন্ট পরবর্তী সময়ে থাকা বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকেও অনেক গোপন নথি উদ্ধার হয়েছে।

এসব গোপন নথি কীভাবে বাইডেনের কাছে রয়ে গেল, তা তদন্তের দায়িত্বে থাকা কাউন্সেলকে হোয়াইট হাউস সহযোগিতা করবে, বলেছেন সউবার।

শুক্রবার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে পেন বাইডেন সেন্টার থেকে ১০টির মতো গোপন নথি উদ্ধার করা হয়েছিল বলে জানানো হয়। ওই গোপন নথিগুলোর মধ্যে কোনো কোনোটি ছিল ‘টপ সিক্রেট’।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর